২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবিতে বাংলাদেশ সমিতির ঈদ পুনর্মিলনী

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের নিয়ে ঈদ পুনর্মিলনী করেছে ‘বাংলাদেশ সমিতি ইউএই’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি, আমিরাতের আবুধাবি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2017, 08:25 PM

Updated : 11 Oct 2022, 02:14 PM

আবুধাবিতে স্থানীয় সময় রোববার রাতে এ উপলক্ষে আলোচনা সভা ও কুইজ এবং নানা ধরনের খেলার আয়োজন করে সংগঠনটি।

সংগঠনের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল সালাম তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ‘এতিসালাত’-এর ভাইস প্রেসিডেন্ট কাজী মোহাম্মদ হোসেন ও কম্যুনিটি নেতা মোহাম্মদ জুনায়েদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নাসির তালুকদার,শওকত আকবর এবং আশীষ বড়ুয়া।

এতে উপস্থিত সমিতির সদস্য এবং অতিথিদের জন্য পুরুষ ও মহিলা বিভাগে কুইজসহ নানা খেলার আয়োজন পরিচালনা করেন নাশিতা নাহরির তানিয়া।

পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!