সৌদি আরবে প্রবাস বাংলা ফুটবল ম্যাচ
ঈদুল ফিতর উপলক্ষে নিয়ে ‘প্রবাস বাংলা ফুটবল ক্লাব’ এর উদ্যোগে প্রবাসীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় শনিবার রিয়াদের অলিম্পিক মাঠে এ খেলায় এনটিভি ফুটবল একাদশ ৫-৩ গোলে সিআরবি বাংলাদেশি পলিক্লিনিক একাদশকে হারায়৷
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফি তুলে দেন প্রবাসী ব্যবসায়ী মো. আবদুল হাকিম।
বিশেষ অতিথি ছিলেন সিআরবি পলিক্লিনিক ম্যানেজার বেলাল হোসেন বাহার, এনিটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান, সৌদি আরব দাম্মাম প্রদেশের নিয়ামত উল্লাহ, আব্দুল হালিম নিহন ও সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি নজরুল ইসলাম রনি৷
খেলায় ম্যান অফ দা ম্যাচ হয়েছেন এনটিভি একাদশের মো. সোহেল, সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন সিআরবি দলের অধিনায়ক ফকির আল-আমিন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ফিরোজ খান। খেলায় বাংলাদেশি প্রবাসী দর্শক সমাগম হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
