২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডার জন্মদিবসে প্রবাসীদের আয়োজন

নানা আয়োজনে কানাডার ১৫০তম জন্মদিবস পালন করেছে ‘বাংলা ক্যারাভান’।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সদেরা সুজন, কানাডা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2017, 01:14 PM

Updated : 11 Oct 2022, 02:14 PM

স্থানীয় সময় শনিবার দিবসটি উপলক্ষে অটোয়ায় ঢোল, মৃদঙ্গ, শিঙ্গা, দুমুরু ইত্যাদি বাদ্যযন্ত্র নিয়ে র‌্যালিতে অংশ নেয় প্রবাসী বাংলাদেশিরা।

র‌্যালিতে অনেকের মধ্যে অংশ নেন অটোয়া -ভেনিয়ার মন্ত্রী নাটালি দেজ রোসিয়ার্স ও বাংলাদেশ হাইকমিশন প্রতিনিধি দেওয়ান মাহমুদ।

কানাডার জন্মদিবসে মন্ট্রিয়ালের প্যারেডে অংশ নেয় কানাডা-বাংলাদেশ সলিডারিটির সদস্যরা। বাংলাদেশের পতাকা, শরীরে লাল-সবুজের পতাকাখচিত টি-শার্ট, সালোয়ার-কামিজ পরে বাংলাদেশের গান গেয়ে আনন্দ উল্লাস করে প্রবাসীরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!