২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাইয়ে সিলেট প্রবাসীদের ঈদ পুনর্মিলনী

আরব আমিরাতে বসবাসরত সিলেট প্রবাসীরা ঈদ পরবর্তী পুনর্মিলনীর আয়োজন সম্পন্ন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লুৎফুর রহমান, দুবাই থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2017, 10:31 AM

Updated : 11 Oct 2022, 02:14 PM

স্থানীয় সময় শুক্রবার দুবাইয়ের মামজার পার্কে সিলেট প্রবাসীদের পক্ষে এই মিলনমেলার আয়োজন করা হয়।

এ আয়োজনে বিশেষভাবে সহযোগিতা করেন সিলেট প্রবাসী ছালেহ আহমদ, আবুল কালাম আজাদ, হাজী শফিকুল ইসলাম, রাসেল আহমদ ও শেখ মুহিবুর রহমান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাতের সভাপতি আব্দুল করিম,  উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী, আশিক মিয়া, আমানুল্লাহ আমান, আব্দুল হামিদ, আহমদ আলী, আব্দুল্লাহ মিয়া, আব্দুল মান্নান, হাবিবুর রহমান চুন্নু, আজাদ লালন, আব্দুল কুদ্দুস খাঁ, মজনু, জায়াদুর রহমান, বেলাল আহমদ ও দেলওয়ার হোসেন চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে বাচ্চাদের চকলেট দৌড় অনুষ্ঠিত হয়। এরপর একে একে অনুষ্ঠিত হয় ছেলেদের দীর্ঘ দৌড়, বড়দের মোরগ লড়াই, রশি টান ও মহিলাদের বালিশ বদল।

এরপর সন্ধ্যায় বাউল করিম, হাসন রাজা, রাধারমণ- এই তিন সাধকের নানা গান পরিবেশন করেন শিল্পী শম্পা শফিক, হাজী শফিকুল ইসলাম ও লুৎফুর রহমানসহ অনেকেই।

এরপর প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। রাতে বুফেট খাবারের মধ্য দিয়ে শেষ হয় মিলনমেলা। খাবারে সিলেটি সাতকরা আর গরুর মাংস ছিল উল্লেখযোগ্য।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!