২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্তুগালে তারেক মাসুদকে উৎসর্গ করে মেলা

চলচ্চিত্রকার তারেক মাসুদকে উৎসর্গ করে পর্তুগালে প্রথমবারের মতো দক্ষিণ এশিয় চলচ্চিত্র মেলা ‘মোশত্রা দে সিনেমা সুল আসিয়াতিকো-সিনেমেলা’ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম হাসান পাভেল, পর্তুগালের লিসবন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2017, 11:10 AM

Updated : 11 Oct 2022, 02:14 PM

পুরনো খবর:

পর্তুগালে তারেক মাসুদকে উৎসর্গ করে হবে মেলা

স্থানীয় সময় শুক্রবার লিসবনের সিনেমা সাঁও জর্জে পর্তুগালের আন্তর্জাতিক ইনডিপেনডেন্ট ফিল্ম প্রোডাকশন কোম্পানি ‘ভিলা দু সিনেমা’র আয়োজনে শেষ হয়েছে মেলার প্রথম দিন।

পর্তুগালে প্রথমবারের মতো দেখানো হয় বাংলাদেশের চলচ্চিত্র। বিকাল সাড়ে ৪টায় প্রদর্শিত হয় অমিতাভ রেজা চৌধুরীর ‘আয়নাবাজি’ এবং রাত সাড়ে ৯টায় প্রদর্শিত হয় আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’।

প্রথমদিনের প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী। তিনি আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’ সিনেমাটি উপভোগ করেন।

সিনেমা প্রদর্শনীর আগে বাংলাদেশের গান পরিবেশন করেন কে এম মোস্তফা আনোয়ার ও নাঈম হাসান পাভেল।

প্রদর্শনীর বিভিন্ন দিক নিয়ে কথা বলেন আয়োজক ও ফিল্ম প্রোডাকশন কোম্পানি ‘ভিলা দু সিনেমা’র ডিরেক্টর সোহেল রহমান।

শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, “ঈদ পরবর্তী একটি সুন্দর সময়ে আমরা আনন্দ উপভোগের একটি সুন্দর উপলক্ষ পেয়েছি।” এমন একটি সুন্দর আয়োজনের জন্য তিনি ফিল্ম প্রোডাকশন কোম্পানি ‘ভিলা দু সিনেমা’কে ধন্যবাদ জানান এবং তিন দিনের সিনেমেলার শুভ কামনা করেন।

সিনেমা প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন রানা তাসলিম উদ্দিন, জহিরুল আলম জসিম, শওকত ওসমান, শাহিন সাঈদ, সরদার আহমেদ রায়হান, শফিউল আলম শফি, দেলোয়ার হোসেন ও সুমন আহমেদ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!