২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনাকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র আ.লীগ

বিভিন্ন দেশের বর্তমান ১৮ জন নারী নেতৃত্বকে নিয়ে লেখা একটি বইতে গণতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার সংগ্রাম ও অর্জনকে গুরুত্ব দিয়ে তুলে ধরায় প্রধানমন্ত্রীকে অভিন্ন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2017, 07:13 PM

Updated : 11 Apr 2022, 11:51 PM

মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে ‘উইমেন প্রেসিডেন্টস অ্যান্ড প্রাইম মিনিস্টার্স’ নামে যুক্তরাষ্ট্রের মানবাধিকারকর্মী রিচার্ড ও’ব্রিয়েনের লেখা বইটির মোড়ক উন্মোচন করা হয়, যার প্রচ্ছদের সাত নেতার মধ্যে জায়গা পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

এর প্রেক্ষিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, “এর মধ্য দিয়ে আরো একবার জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের বহি:প্রকাশ ঘটলো আন্তর্জাতিক অঙ্গনে। প্রতিটি বাংলাদেশির জন্যে এটি অত্যন্ত আনন্দের সংবাদ।”

বইয়ের প্রকাশনা উৎসবে সুশীল সমাজের প্রতিনিধি, কূটনীতিক ও নারী ব্যক্তিত্বরা অংশ নেন।

শেখ হাসিনার বক্তব্য ‘বাংলাদেশকে যখন আমি দারিদ্র্যমুক্ত দেশ, ক্ষুধামুক্ত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারব, সম্ভবত তখনই আমি বলতে পারব যে, আমি গর্বিত’ তুলে ধরা হয়েছে বইতে।

এছাড়া বাংলাদেশের স্বাধীনতা অর্জনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিস্মরণীয় নেতৃত্বের কথা এবং যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলার সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়ন করার সময় তাকে নিষ্ঠুরভাবে হত্যা করার ঘটনাও তুলে ধরা হয়েছে।

শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আরও বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইরিন পারভিন, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তারেকুল হায়দার চৌধুরী এবং বাংলাদেশি ডেমক্র্যাটিক লীগের সভাপতি খোরশেদ খন্দকার।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!