২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেদ্দায় আওয়ামী পরিষদের সম্মেলন

খোকন সিরাজ উদ্দিনকে সভাপতি ও মো. নাছির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে জেদ্দা আওয়ামী পরিষদ ছানাইয়া শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ, সৌদি আরব থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2017, 01:55 PM

Updated : 19 Aug 2022, 04:58 PM

স্থানীয় সময় বুধবার রাতে জেদ্দায় আমিন উদ্দিন আমানের পরিচালনায় ও খোকন সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ৭১ সদস্যের নতুন এ কমিটি ঘোষণা করা হয়।  

সভায় প্রধান অতিথি ছিলেন জেদ্দা আওয়ামী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজি গোলাম সালাউদ্দিন নওফেল।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কাজি নিয়ামুল বশির, সাধারণ সম্পাদক সারতাজুল আলম দিপু ও সহ সভাপতি রফিকুল ইসলাম কিসলু।

এতে বক্তব্য দেন মেহেদি হাসান সোহাগ, খন্দকার আজাদ, শামীম চৌধরী, টিপু সুলতান ও আসাদ আহমেদ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!