২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালি প্রবাসীদের ঈদ উদযাপন

ইতালিতে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কমরেড খোন্দকার, ইতালির রোম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2017, 08:42 PM

Updated : 11 Oct 2022, 02:13 PM

দেশটির রাজধানী রোমে বাংলাদেশ সমিতির সার্বিক তত্বাবাধনে পিয়াচ্ছা ভিত্তোরিয়াতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদের খুতবায় বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও উন্নতি কামনা করা হয়।

রোববার সাপ্তাহিক ছুটি থাকায় মুসল্লিদের ভীর ছিল চোখে পড়ার মত। নামাজ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমস্ত বিশ্বের মুসলমানদের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

এদিকে ইতালির বানিজ্যিক রাজধানী মিলানে বাংলাদেশী কমিউনিটির পরিচালিত পাঁচটি মসজিদে তিনটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয় ।

এছাড়াও ইতালির ভেনিস, ন্যাপোলি, পালেরমো, বলোনিয়া, ভারেজ, গালারাতে, ভিসেন্সা, বারী এবং মোনছা শহর বাঙালি কমিউনিটির তত্বাবধানে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।

প্রবাসী বাংলাদেশিরা নামাজ পড়ে একে অন্যের সঙ্গে কোলাকুলি করেন এবং একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

ইতালিতে সরকারী হিসাব মতে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের লোকের সংখ্যা প্রায় ২০ লাখ ।

এদের অধিকাংশই অভিবাসী । তার বিপরীতে সরকারী তালিকাভূক্ত মসজিদের সংখ্যা মাত্র ৮টি ।

এছাড়াও প্রায় যার সংখ্যা ২ হাজারেরও বেশি গাড়ি রাখার গ্যারেজ বা  পরিত্যক্ত ভবন ভাড়া নিয়ে ইতালিতে বসবাসকারী মুসলিম সম্প্রদায় নামাজের স্থান হিসাবে ব্যবহার করে ।

ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!