পর্তুগালে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পর্তুগালে আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ‘বাংলাদেশ আওয়ামী লীগ, পর্তুগাল শাখা’।
স্থানীয় সময় শুক্রবার রাতে লিসবনের বাংলা খাবারের রেস্টুরেন্ট স্পাইসিতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দলটির পর্তুগাল প্রবাসী নেতাকর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জনাব জহিরুল আলম জসিম, সাধারণ সম্পাদক শওকত ওসমান, সহ সভাপতি এম এ খালেক, সহ সভাপতি পনির আজমল ও গ্রিস আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
