অস্ট্রেলিয়ায় জমে উঠেছে ঈদের বাজার
আর কয়েকদিন পরই মুসলমানদের উৎসব ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে মুসলমানরা একে অন্যকে সাধ্যমত নতুন জামা-কাপড় উপহার দেন।
সিডনির বাঙালি অধ্যুষিত এলাকা লিভারপুলের জর্জ স্ট্রিটে রমজান মাসের প্রথম থেকেই ঈদের বেচাকেনা শুরু হয়। এখানে না এলে বাংলাদেশির ঈদ কেনাকাটা যেন অসমাপ্ত রয়ে যায়। উইকেন্ডে দোকানগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত বেচাকেনা চলে।
আজ সারাদিন ঘুরে দেখা গেছে, বিভিন্ন শাড়ি ও কাপড়ের দোকানগুলোতে বাংলাদেশের বিভিন্ন বাহারি ডিজাইনের শাড়ি, পাঞ্জাবি, লেহেঙ্গা এবং বোম্বে থেকে এসেছে বেনারসি বেঙ্গল সিল্ক, ফেন্সি জর্জেট বুটিক শাড়ি, জামদানি ডিজাইনের হরেক রকম নতুন শাড়ি।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
