ইতালিতে অভিবাসীদের মিলনমেলা
ইতালির ভেনিসের চিতা মারগেরায় বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসীদের এক মিলনমেলায় প্রবাসী বাংলাদেশিরা অংশ নিয়েছে।
অনুষ্ঠানে ‘ভেনিস বাংলা স্কুল’-এর সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার ভেনিসের ইমিগ্রান্ট অফিসের কর্মরত আলেচ্ছান্দ্রা বাছতাজিনের হাতে বাংলাদেশি সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বাংলা পাঠ্য বই তুলে দেন।
‘ওরতি ইন চিতা’ সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের অভিবাসীদেরকে নিয়ে কাজ করছে। সেই সাথে বিভিন্ন দেশে অভিবাসীদের সাথে একে অপরের সাথে সু-সম্পর্ক স্থাপনের জন্য একে অন্যের ভাষা, সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার জন্য প্রতি বছরে একবার সবাই মিলিত হয়।
এ মিলনমেলায় সবাই তাদের দেশিয় খাবার বাড়ি থেকে তৈরি করে এনে সবার মাঝে তুলে ধরা ও পরিচিত করিয়ে দেয়। সেই সাথে স্বদেশী ভাষায় গল্প, কবিতা আবৃত্তি, অভিনয়, নাচ ইত্যাদির সাংস্কৃতিক আয়োজনও করা হয়ে থাকে।
এ বছর বাংলাদেশি প্রবাসীরা আলু, টমেটো, কাঁচা মরিচ, বেগুন ও কফি চাষ করেছে।
পরে সবাই একত্রে বাড়ি থেকে তৈরি করে আনা বিভিন্ন দেশিয় খাবার খান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
