সৌদি আরবে ফেনী প্রবাসী ফোরামের ইফতার
সৌদি আরবে ‘ফেনী প্রবাসী ফোরাম’-এর উদ্যোগে ইফতারের আয়োজন সম্পন্ন হয়েছে।
স্থানীয় সময় শনিবার রিয়াদের হারার টলেডো রেস্টুরেন্টের হলরুমে এ ইফতারের আয়োজন করা হয়।
ফোরামের সভাপতি নুরুল আনোয়ারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আফসারুল আলম।
ফোরামের সহ সভাপতি আবদুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী খুরশীদ আলম তপন, ফোরামের উপদেষ্টা প্রকৌশলী মাহবুবুল হক মজুমদার, এম এ জলিল, মোজাম্মেল খন্দকার ও সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বশির।
এছাড়া উপস্থিত ছিলেন ফেনী ফোরামের পৃষ্ঠপোষক কামাল উদ্দিন পাটোয়ারী, আবুল কাশেম, মিল্লাত,আসিফ সাদিক, মোহাম্মদ ইসমাইল, কমিউনিটি ব্যক্তিত্ব আবদুল কুদ্দুস ও লেখক রেজাউল হক হেলাল।
আরও উপস্থিত ছিলেন ফোরামের সহ সভাপতি আবদুল আউয়াল, সাধারণ সম্পাদক জহির উদ্দিন মনির, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শিমুল, সহ সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান ভূঁইয়া, সহ সাংগঠনিক সম্পাদক নুরুল আলম ফরাজী, সহ দপ্তর সম্পাদক ফারুক আহম্মেদ দুলাল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক।
উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলমগীর, সহ তথ্যা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজাদ, সহ প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান ও ক্রীড়া সম্পাদক মাঈন উদ্দিন মোহন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
