২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুশনারাকে সিলেট উন্নয়ন পরিষদের অভিনন্দন

ব্রিটিশ পার্লামেন্টে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সিলেটের মেয়ে রুশনারা আলীকে অভিনন্দন জানিয়েছে ‘সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ’ সংযুক্ত আরব আমিরাত শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লুৎফুর রহমান,দুবাই থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2017, 06:25 PM

Updated : 11 Oct 2022, 02:10 PM

শুক্রবার শারজাহ শহরের রেডিসন ব্লু হোটেলে পরিষদ আয়োজিত এক ইফতার ও আলোচনা সভা থেকে এ অভিনন্দন জানান প্রবাসী সিলেটিরা।

সিলেটের বিশ্বনাথে ১৯৭৫ সালে জন্ম নেওয়া রুশনারা সাত বছর বয়সে বাবা-মার সঙ্গে লন্ডনে পাড়ি  জমান। দর্শন,রাজনীতি ও অর্থনীতিতে ডিগ্রিধারী রুশনারা পরামর্শক সংস্থা ইয়ং ফাউন্ডেশনের সহযোগী পরিচালক।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল করিম। সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জি এম জায়গীরদার।

প্রধান অতিথি ছিলেন লেবার কন্সুলার এ এস এম জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা এম এ মুহিত,জাওয়াদুর রহমান,বদরুল ইসলাম চৌধুরী,রাখার কুমার গোপ,আশিক মিয়া,ফখরুল ইসলাম,হাফেজ এম এ হক,নজরুল ইসলাম চৌধুরী,গীতিকার লালন আজাদ,আহমদ আলী,আব্দুর রব, মাসুক উদ্দিন ইউসুফ,হাবিবুর রহমান চুনু,হামিদ মিয়া,সালেহ আহমদ,আহমদ হোসেন মীর,রাসেল আহমেদ,আমান উল্লাহ আমান ও আবুল কালাম আজাদ।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- সৈয়দ আবু আহাদ,নওশের আলী,আইয়ূব আলী বাবুল,আব্দুস সালাম,আল মামুন সরকার,জনতা ব্যাংকের ব্যবস্থাপক মাহবুব আহমেদ, সৈয়দ নুর মুহাম্মদ,আবু হেনা,শেখ মুহিবুর রহমান,তৈয়বুর রহমান, আব্দুল মান্নান,এখলাছ মিয়া,বাদশা মিয়া,ফারুক মিয়া,আব্দুল লতিফ,কাছা উদ্দিন কাছা ও রহমত আলী শোয়েব।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!