পাহাড়িদের ওপর হামলার প্রতিবাদ প্যারিসে
রাঙামাটির লংগদু উপজেলায় আদিবাসী গ্রামে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ফ্রান্সে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে প্রবাসী বাংলাদেশিরা।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ দূতাবাসের সামনে ও শুক্রবার সকালে ফ্রান্স পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এবং একই দিন বিকেলে ফ্রান্স টেলিভিশন সেন্টারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ কর্মসূচির উদ্যোগ নেয় ‘লা ভোয়া দে জুম্ম’, ‘লে জামি দে জুম্ম’ ও ‘ইউরোপিয়ান জুম্ম ইন্ডিজিনাস কাউন্সিল’ নামে তিনটি সংগঠন।
সমাবেশে লংগদুর অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। একই সাথে দোষীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
সভায় বক্তব্য দেন- ভদন্ত জ্যোতিসার থের, সমাপ্তি চাকমা, সুনীতি চাকমা, উওম কে, বড়ুয়া, অনুপম বড়ুয়া টিপু, শান্তি লাল চাকমা, দেবজ্যোতি চাকমা, সদেশ বড়ুয়া চন্দন, আকাশ বড়ুয়া, মেঘনা চাকমা, মনিকা চাকমা, সুচরিতা ত্রিপুরা, কলিন চাকমা ও রঞ্জিত চাকমা ।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
