২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আখতার হাবিব

মালদ্বীপে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল আখতার হাবিব মালদ্বীপের রাষ্ট্রপতি আবদুল্লা ইয়ামীন আব্দুল গাইয়ুমের কাছে তার পরিচয়পত্র দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রনি নন্দী, মালদ্বীপ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2017, 03:25 PM

Updated : 11 Oct 2022, 02:10 PM

সোমবার দেশটির রাষ্ট্রপতির সরকারি কার্যালয়ে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল্লা ইয়ামীন আব্দুল গাইয়ুমকে বাংলাদেশের রাষ্ট্রদূত আখতার হাবিব তার চিঠি পৌঁছে দেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি রাষ্ট্রদূতকে তার মেয়াদ শুরু করার জন্য অভিনন্দন জানান এবং মালদ্বীপে রাষ্ট্রদূতকে স্বাগত জানান।

এসময় মালদ্বীপের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে তার শুভেচ্ছা জানান এবং মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক সমঝোতা ও সম্পর্কের প্রশংসা করেন।

দুই দেশের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার জন্য মালদ্বীপের সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন নতুন রাষ্ট্রদূত।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রী আসিম, পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক মন্ত্রী মোহাম্মদ নাসের ও বাংলাদেশ দূতালয় প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!