২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় সহকর্মীদের হাতে প্রবাসী শ্রমিক খুন

মালয়েশিয়ার পেরাকে ইন্দোনেশিয়ান সহকর্মীদের হাতে খুন হয়েছেন এক বাংলাদেশি নির্মাণ শ্রমিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রফিক আহমদ খান, মালয়েশিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2017, 07:50 PM

Updated : 11 Apr 2022, 11:46 PM

নিহত দিদারুল ইসলামের বয়স ২৭ বছর। তিনি একটি নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করতেন।

স্থানীয় সময় মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে পেরাক প্রদেশের বাতু কুরাউ শহরের তামান কারু পেরমা এলাকার একটি কন্সট্রাকশন সাইটে ওই এ ঘটনা ঘটে বলে তাইপিং পুলিশের সহকারী কমিশনার হ্যারিথ কাম আবদুল্লাহ বরাত দিয়ে মালয়েশিয়ার দি স্টার পত্রিকা জানিয়েছে।

পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ জানান, ভুল বোঝাবুঝি থেকে নির্মাণ কর্মীদের মধ্যে সৃষ্ট বাকবিতণ্ডায় এক পর্যায়ে তিন ইন্দোনেশিয়ান সহকর্মী দিদারকে ছুরি ও ধারালো অস্ত্র দিয়ে জখম করে।

পরে গুরুতর আহত দিদারকে নির্মাণ সাইট থেকেঅ্যাম্বুলেন্সে করে স্থানীয় তাইপিং হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ময়নাতদন্তে দিদারের মাথায় ও পেটে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় এবং ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

অভিযুক্ত তিনজনকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!