২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটে বিজয় প্রত্যাশায় নিউ ইয়র্কে মিছিল

যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সেমি-ফাইনালে বাংলাদেশের বিজয় কামনা করে পতাকা মিছিল করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2017, 12:28 PM

Updated : 11 Apr 2022, 11:46 PM

স্থানীয় সময় বুধবার জ্যাকসন হাইটসে এ পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।

ভারতের সাথে সেমি-ফাইনাল নিয়ে আলোড়িত যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কম্যুনিটির মানুষেরা। সকলেই উৎসাহ ও আশা নিয়ে অপেক্ষা করছেন সেমি-ফাইনালে বাংলাদেশের বিজয় লাভ করবে, এ দৃশ্য দেখার জন্য। 

সাধারণত রাত জেগে কিংবা দিনের কর্মদিবস থেকে বিরতি নিয়ে ক্রিকেট খেলা দেখেন এখানকার প্রবাসী বাংলাদেশিরা। অধিকাংশই জ্যাকসন হাইটস কিংবা ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড,  জ্যামাইকার হিলাসাইডে কিংবা ব্রঙ্কসের পার্কচেস্টারে বাংলাদেশি রেস্টুরেন্টে দল বেঁধে ক্রিকেট উপভোগ করেন।

এই ধারা শুরু হয়েছে ১৯৯৭ সাল থেকে। যখনই বাংলাদেশ ক্রিকেট দল বিজয়ী হয়েছে, তখনই প্রবাসীরা বিজয় মিছিল করেছে বাংলাদেশি অধ্যুষিত এলাকায়।  এবার ঘটলো তার ব্যতিক্রম। খেলা শুরুর আগেই র‌্যালি অনুষ্ঠিত হলো।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!