২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ‘জকিগঞ্জ সোসাইটি’র ইফতার

যুক্তরাষ্ট্রের বসবাসরত সিলেট জেলার জকিগঞ্জ উপজেলা প্রবাসীদের সংগঠন ‘জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইনক’-এর বার্ষিক ইফতার আয়োজন সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সালাহউদ্দিন আহমেদ, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2017, 11:35 AM

Updated : 11 Oct 2022, 02:10 PM

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের বেলোজিনো পার্টি হলে এ ইফতারের আয়োজন করা হয়।

জকিগঞ্জ সোসাইটির সভাপতি মোহাম্মদ আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইফজাল আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক ইফজাল আহমেদ চৌধুরী জানান, জকিগঞ্জের শিক্ষার উন্নয়নে ইতোমধ্যেই আট লাখ টাকা অনুদান সংগৃহীত হয়েছে। আমাদের টার্গেট এক কোটি টাকার ফান্ড তৈরি করে এলাকার শিক্ষার উন্নয়নে, বিশেষ করে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।”

অনুষ্ঠানে এক লাখ টাকা করে অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন গিয়াস আহমেদ মজুমদার, আবিদুর রহমান, কামাল আহমেদ, আব্দুর রহিম ও নজরুল ইসলাম ইফজাল আহমেদ চৌধুরী।

এছাড়া ফান্ডে সংগৃহীত অর্থের শতকরা ২৫ ভাগ অর্থ অনুদান দেবেন বলেন কথা দিয়েছেন সংগঠনের অন্যতম উপদেষ্টা জহিরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে কোরআন পাঠ করেন জাহিদুল ইসলাম। পরবর্তীতে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কর্ণেল (অব:) নাজমুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা গিয়াস আহমদ মজুমদার, আব্দুল জলিল, কর্ণেল (অব:) নাজমুল ইসলাম, হাবিবুর রহমান ও বিলাল আহমেদ চৌধুরী।

এছাড়া কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য সচিব শিবলী চৌধুরী কায়েস, মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, বিশিষ্ট রাজনীতিক আব্দুল নূর বড় ভূইয়া, হাজী আব্দুর রহমান, আবু তালেব চৌধুরী চান্দু, জসিম উদ্দিন চৌধুরী ও তোফায়েল আহমেদ চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন এএফ মিসবাহউজ্জামান, উপদেষ্টা জহিরুল ইসলাম, আব্দুল জলিল, একে কামাল আহমেদ, এমাদ উদ্দিন, সৈয়দ আখলাক উদ্দিন, সহ সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম ও এম এইচ মতিন, যুগ্ম সম্পাদক আকমাম খান, সহকারী সাধারণ সম্পাদক কামাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম কামাল, প্রচার সম্পাদক ইব্রাহীম আলী, সমাজকল্যাণ সম্পাদক আতিক আহমেদ ও সহকারী সমাজকল্যাণ সম্পাদক আনোয়ারুল ইসলাম।

উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ আব্দুল বাসিত, মহিলা বিষয়ক ক্রীড়া সম্পাদক ফারহানা রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আইরীন পারভিন, মহিলা বিষয়ক সম্পাদক নাজমুন এ শেলী, সাংস্কৃতিক সম্পাদক ইশতিয়াকুর রহমান স্বপন ও কার্যকরী পরিষদ সদস্য কাজী আতাউর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবদল নেতা শেখ হায়দার আলী, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা শেখ জামাল হোসেন, সেবুল মিয়া, শাকিল আহমেদ, শাহীন কামালীসহ আরও অনেকে।

আয়োজন সফল করতে গিয়াস আহমেদ মজুমদাকে আহ্বায়ক, আব্দুল রহিমকে প্রধান সমন্বয়কারী, এম এইচ মতিন ও কবির আহমদ চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক, নজরুল ইসলামকে সদস্য সচিব, সৈয়দ আতিকুর রহমানকে সমন্বয়কারী ও ইব্রাহীম আলীকে যুগ্ম সদস্য সচিব করে ‘ইফতার মাহফিল আয়োজন কমিটি’ গঠন করা হয়। 

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!