প্যারিসে সর্ব ইউরোপীয় স্বজন সমাবেশের ইফতার
প্যারিসে ‘সর্ব ইউরোপীয় স্বজন সমাবেশ ফ্রান্স শাখা’র উদ্যোগে ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় সোমবার ক্যাথসিমার গ্রাম বাংলা রেস্তোরাঁয় এ ইফতারের আয়োজন করা হয়।
স্বজন সমাবেশে ইফতার পূর্ব আলোচনায় ফজরুল হক এনামের সভাপতিত্বে ও মামুনুর রশিদ ও মাওলানা কাওছার আহমদের যৌথ পরিচালনায় এতে অংশ নেন দেলোয়ার রেজা চৌধুরী দারা, নাসির উদ্দিন, এবাদুর রহমান, রাসেল আহমদ, সালেহ আহমদ, আবুল ফজল ও জামাল চৌধুরী।
ইফতারের আগে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রাজ্জাক।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
