২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাই আওয়ামী লীগের ইফতার

দুবাই আওয়ামী লীগের উদ্যোগে ইফতারের আয়োজন সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লুৎফুর রহমান, দুবাই থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2017, 10:39 AM

Updated : 11 Oct 2022, 02:10 PM

স্থানীয় সময় বুধবার দুবাইয়ের একটি রেস্তোরাঁয় দুবাই বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক এম এ সবুরের মায়ের মৃত্যুতে এ ইফতারের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি হাজী শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সম্পাদক মঈনুল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আমিরাত আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী মনোয়ার হোসেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দুবাই বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা এম এ সবুর।

বিশেষ অতিথি ছিলেন আমিরাত আওয়ামী লীগের সম্পাদক প্রকৌশলী মহিউদ্দিন ইকবাল, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান মিয়াজি, শারজাহ আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়াল, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ সভাপতি দেলওয়ার হোসেন চৌধুরী, আমিরাত আওয়ামী লীগের সহ সভাপতি রহমত আলী ও আমিরাত আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা গোলাম কিবরিয়া।

এছাড়া বক্তব্য দেন দুবাই আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মাসুক আহমেদ রুমেল, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি বজল মিয়া, দুবাই আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সিদ্দিক আহমেদ, আবুধাবি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ রাসেল, দুবাই আওয়ামী লীগের সহ সভাপতি রহিম বাবু ও শারজাহ আওয়ামী লীগের সহ সভাপতি বসন মিয়া।

আরও বক্তব্য দেন দুবাই আওয়ামী লীগের সহ সভাপতি সোহরাব হোসেন টুটুল. দুবাই আওয়ামী লীগের সহ সভাপতি কাজী মোহাম্মদ, আজমান আওয়ামী লীগের সম্পাদক রাসেল আহমদ, জুনেদ আহমেদ, সারোয়ার মহুরী, সোহরাব হোসেন, রফিক আহমেদ, আফজাল সাদেকীন, সিদ্দিকুর রহমান সুনু, জাবেদুল ইসলাম, মোহাম্মদ তুফায়েল, রনি রানা ও আমির হোসেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!