২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টরন্টোয় বাংলাদেশি তরুণের দাফন, চিহ্নিত হয়নি খুনি

কানাডার টরন্টোয় গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত তরুণকে হত্যার তিনদিনেও খুনিকে চিহ্নিত করতে পারেনি দেশটির পুলিশ।

মো. আসিউজ্জামান

টরন্টো থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2017, 12:54 PM

Updated : 11 Apr 2022, 11:46 PM

টরন্টোর ব্লু হেভেন ক্রিসেন্ট এলাকায় স্থানীয় সময় শনিবার রাত আড়াইটায় (বাংলাদেশ সময় রোববার দুপুরে) অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর গুলিতে নিহত হন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ সৌমিক আজগর।

স্থানীয়রা গুলির শব্দ পেয়ে খবর দেওয়ার পর ঘটনাস্থলে গিয়ে একটি গাড়ির চালকের আসনে ২০ বছর বয়সী সৌমিককে মৃত অবস্থায় পায় পুলিশ।

ইতোমধ্যে টরন্টো শহরের নাগেট মসজিদে মঙ্গলবার জানাজার নামাজের পর পিকেরিং কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

সৌমিক টরন্টোর এতবিকোক এলাকায় তার মা ও বোনের সঙ্গে থাকতেন বলে তার পরিবারের বরাত দিয়ে জানিয়েছে সিবিএন২৪ নামে স্থানীয় একটি নিউজ পোর্টাল।

তবে তার বাবা বাংলাদেশেই বসবাস করেন বলে একটি সূত্রের বরাতে জানিয়ে এতে বলা হয়, ব্লু হেভেন ক্রিসেন্ট এলাকার দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের সময় ক্রয়ফায়ারে পরে মারা যেতে পারেন সৌমিক। এ ঘটনার সঙ্গে যোগসূত্র রয়েছে সন্দেহ থেকে একটি সাদা গাড়ি খুঁজছে পুলিশ।

এর আগে টরন্টো পুলিশের মিডিয়া রিলেশন্স অফিসার ভিক্টর পল কুয়ং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রাথমিকভাবে গুলির ঘটনার সময় ওই গাড়িতে হয়ত আরও কোনো যাত্রী ছিল বলে ধারণার কথা জানিয়েছিলেন।

তবে প্রাথমিক অনুসন্ধানের পর পুলিশ সেই ধারণা বাতিল করে দেয়। 

চলতি বছর টরন্টোয় সৌমিকসহ ২১ জনকে হত্যার ঘটনা ঘটেছে।

পুরনো খবর:

টরন্টোতে বাংলাদেশি তরুণকে গুলি করে হত্যা