২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে শেখ হাসিনার কারামুক্তি দিবস উদযাপন

নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উদযাপন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2017, 09:52 AM

Updated : 19 Aug 2022, 04:53 PM

স্থানীয় সময় মঙ্গলবার রাতে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মো. আকতার হোসেন এবং পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইরিন পারভিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ বসারত আলী, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক আহমদ এবং মহিউদ্দিন দেওয়ান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, কৃষি সম্পাদক আশরাফুজ্জামান, শিল্প বিষয়ক সম্পাদক ফরিদ আলম ও মহিলা আওয়ামী লীগের নেত্রী মমতাজ শাহানা।

এছাড়া উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী এবং সেক্রেটারি এমদাম চৌধুরী, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সর্দারসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শুরুতে সকলে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত এবং শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন।

ইফতার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।