২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেদ্দায় বাংলাদেশি সামাজিক সংগঠনের ইফতার

সৌদি আরবের জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতারের আয়োজন সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো.শফি উল্লাহ, সৌদি আরব থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2017, 09:44 AM

Updated : 11 Apr 2022, 11:46 PM

স্থানীয় সময় সোমবার ‘ইন্ট্রিগ্রেটেড ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ’-নামে একটি সংগঠন এ ইফতারের আয়োজন করে।

সংগঠনের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের শিবলুর  সভাপতিত্বে ও ডি এম ডি মশিউর রহমান সাজুর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার প্রধান উপদেষ্টা নাসির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান নূরনবী, এমডি শফিকুল আলম বাহার, ফাইন্যান্স ডিরেক্টর বেলায়েত হোসেন, অর্গানাইজিং ডাইরেক্টর জামাল চৌধুরিসহ সংগঠনের অন্যান্য নেতারা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!