২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেলবোর্নে বাংলাদেশ সোসাইটির ইফতার

প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ইফতার আয়োজন সম্পন্ন করেছে প্রবাসী সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2017, 07:10 PM

Updated : 11 Oct 2022, 02:09 PM

স্থানীয় সময় সোমবার মেলবোর্নের জিলং শহরের ডেকিন বিশ্ববিদ্যালয়ে এ সম্মলিত ইফতারের আয়োজন করা হয়।

দেশিয় ইফতারের সুঘ্রাণে ডেকিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছিলো প্রবাসীদের মিলনমেলা। রকমারি ইফতারের আয়োজনে ছিল ঘুগনি,বেগুনি,পিয়াজু,পেটিস,ঝাল মুড়ি,সালাদ,ফলের রস ও  হালিম,তরমুজ,কলা ও কমলা।

রাতের খাবারের আয়োজনে ছিল মুরগি,গরু ও খাসির বিরিয়ানি,ডিম ও মাংসের কারি,দই,মিষ্টি  ও  পায়েশ।

ইফতার আয়োজনে জিলং শহরের পেশাজীবীসহ ডেকিন বিশ্ববিদ্যালয়ের মুসলিম ও প্রবাসী বাংলাদেশি শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!