২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাইয়ে প্রবাসী বড়লেখা সমাজকল্যাণ পরিষদের ইফতার

দুবাইয়ে ‘প্রবাসী বড়লেখা সমাজকল্যাণ পরিষদ’-এর ইফতার আয়োজন সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লুৎফুর রহমান, দুবাই থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2017, 10:22 AM

Updated : 11 Oct 2022, 02:09 PM

স্থানীয় সময় সোমবার দুবাইয়ের একটি রেস্তোরাঁয় এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল করিম। 

সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলুর পরিচালনায় সভায় ব্ক্তব্য দেন সংগঠনের সহ সভাপতি জাকির হোসেন হাফিজ, সম্পাদক মাহমুদুর রহমান ফজল, একাত্তর টিভির আমিরাত সংবাদদাতা লুৎফুর রহমান, শাহেদ আহমদ ও আজিজুর রহমান।

পরে সংগঠনের প্রয়াত উপদেষ্টা এ এম আব্দুল্লাহসহ প্রয়াত নেতাদের জন্য দোয়া পরিচালনা করেন মাওলানা সুলেমান আহমদ।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!