লংগদুতে আদিবাসীদের উপর হামলার প্রতিবাদ কানাডায়
রাঙামাটির লংগদুতে আদিবাসীদের উপর হামলা ও মানবাধিকার কর্মী সুলতানা কামালকে ষড়যন্ত্রমূলক হয়রানির প্রতিবাদ করেছে কানাডা প্রবাসী বাংলাদেশিরা।
সমাবেশ সঞ্চালন করেন সংগঠনটির অন্যতম সভাপতি বাবু জয়দত্ত বড়ুয়া।
প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে লংগদুতে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এবং দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওয়াতায় আনার দাবি করা হয়। সেই সাথে সরকারের নিষ্ক্রিয় ভূমিকার তীব্র সমালোচনা করা হয়।
এছাড়া সমাবেশে হিন্দু মহাজোটের নেতা রাকেশ রাইয়ের মুক্তির দাবি জানানো হয় ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কানাডা শাখা’র পক্ষ থেকে।
এছাড়া আরও বক্তব্য দেন রঞ্জিত মজুমদার, ঝলক রায়, শক্তিব্রত হালদার মানু, প্রদীপ সরকার দোলন, তৌহিদ বাণী শেলী, অশোক বড়ুয়া, আদিত্য দেওয়ান, ভদন্ত ধর্মালংকার ভিক্ষু, সরোজ দাস, অমলেন্দু ধর, ফনিন্দ্র কুমার ভট্টাচার্য্য, প্রবীর ধর, দিলিপ কর্মকার ও বিদ্যুৎ ভৌমিক।
সমাবেশে সমাপনী বক্তব্য দেন সুনীল গোমেজ।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
