২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে প্রবাসীদের ইফতার আয়োজনে শিল্পমন্ত্রী

সৌদি আরবের জেদ্দায় প্রবাসী বাংলাদেশি সংগঠন ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ ইফতারের আয়োজন সম্পন্ন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো.শফি উল্লাহ, সৌদি আরব থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2017, 10:05 AM

Updated : 11 Apr 2022, 11:46 PM

স্থানীয় সময় রোববার আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ সংগঠনের সভাপতি মমতাজ হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষঅতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ ও জেদ্দায় নিযুক্ত কনসাল জেনারেল এফএম বোরহান উদ্দিন।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাজী আমিন আহমেদ, ইয়াসির মিয়া, মাহমুদ হাসান শামিম, আশরাফ উদ্দিন, মুক্তিযোদ্ধা এম এ কাশেম, ইউসুফ মাহমুদ ফরাজি, কাসেম মজুমদার, তাজুল ইসলাম মজুমদার, অয়াজিউল্লাহ, কাজী নেয়ামুল বশির, মার্শেল কবির পান্নু ও হুমায়ুন কবির। 

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, “প্রধানমন্ত্রীর বলিষ্ঠ ভূমিকার কারণে আজ বাংলাদেশ জঙ্গিবাদ প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। দেশে উন্নয়ন হচ্ছে।”

প্রবাসীদেরকে বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে সরকারের উন্নয়নে অংশ নিচ্ছে আগামীতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!