সেনজেন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের শিক্ষার্থীরা
চীনের সেনজেন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত আন্তজার্তিক সাংস্কৃতিক উৎসবে প্রথমবারের মতো অংশ নিয়েছে সেখানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা।
স্থানীয় সময় রোববার সেনজেন ইউনিভার্সিটির ক্যাম্পাসে তৃতীয়বারের মতো আন্তর্জাতিক ওই সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়।
উৎসবে বাংলাদেশি শিক্ষার্থীরা দেশিয় সংস্কৃতি, ঐতিহ্য এবং খাবার তুলে ধরেন, যা উপস্থিত দর্শনার্থীদের কাছে বিশেষভাবে সমাদৃত হয়।
এবারের উৎসবের সামগ্রিক পরিকল্পনা এবং এতে বাংলাদেশের শিক্ষার্থীদের অংশ নেওয়ায় বিশেষ ভূমিকা রাখেন সেনজেন ইউনিভার্সিটিতে চিকিৎসাবিদ্যায় অধ্যয়নরত শিক্ষার্থী এম বি এম সাঈয়েদুন নাঈম এবং চীনা ভাষা বিভাগের শিক্ষার্থী মো. নাইমুল হাসান, মো. মেহেদি হাসাস, মো. আব্দুল্লাহ আল মামুন, মো. আমিনুর ইসলাম এবং মো. নাছির।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে উৎসবস্থল ঘুরে দেখেন সেনজেন ইউনিভার্সিটির ডিনসহ মোট ২০ দেশের শিক্ষক-শিক্ষার্থীরা।
উৎসবটিতে অংশ নিতে এবং এর নানা আয়োজনে বাংলাদেশ দলকে সর্বাত্নক সহযোগিতা করে সেনজেন বাংলাদেশ কমিউনিটি চায়না।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
