২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপ আওয়ামী লীগের ইফতার আয়োজন

মালদ্বীপ আওয়ামী লীগের উদ্যোগে ইফতার আয়োজন সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রনি নন্দী, মালদ্বীপের মালে থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2017, 01:01 PM

Updated : 11 Oct 2022, 02:09 PM

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গিয়াস উদ্দিন স্কুল হল রুমে এ আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি দুলাল মাদবর এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।

সংক্ষিপ্ত আলোচনায় দুলাল মাদবর বলেন, “জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সকল প্রকার সংকট মোকাবিলা করে। বাংলাদেশের উন্নয়ন এখন অন্যান্য দেশের কাছে রোল মডেল হিসেবে পরিচিতি পাচ্ছে।”

তিনি আরও বলেন, “একটি মহল দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ও উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে বাংলাদেশ সহ প্রবাসে বসেও একের পর এক ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) টি.কে.এম. মোশফেকুর রহমান, দূতালয় প্রধান মো. হারুন-অর-রশিদ, মালদ্বীপ আওয়ামী লীগের উপদেষ্টা শফিকুল ইসলাম, ভিউ কনেক্টেশন চেয়ারম্যান ও মালদ্বীপ আওয়ামী লীগের সহ সভাপতি মো. দুলাল হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন মুক্তার আলী লস্কর, মালদ্বীপ আওয়ামী লীগের সহ- সভাপতি মো. আকবর হোসেন, শাহজালাল মানিক, গাজী সাদেক, সাইফুল ইসলাম, মাহমুদুর রশীদ বাপ্পী, শাহজালাল শিকদার, রুবেল মৃধা, মনিরুজামান মনির, সুমন হোসেন, নুরে আলম রিন্টু, মো. সাদেক, নুরে আলম ভূইয়া, মো. জাহিদ,মো. নুর ইসলাম, আনিস, শাহিন ও রুবেল।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!