জাপানে জাতীয় পার্টির ইফতার
জাপানে জাতীয় পার্টি ইফতার আয়োজন সম্পন্ন করেছে।
স্থানীয় সময় রোববার টোকিও আকাবানে বিভিও হলে এ ইফতারের আয়োজন করা হয়।
জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আসিকে এ আয়োজনের উদ্যোক্তা।
জাপান আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মাসুমের নেতৃত্বে ইফাতার আয়োজনে অংশ নেন জাপান আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির সদস্য এম ডি আলাউদ্দিন, নুরুন্নবি চৌধুরী কিরণ, জসিমউদ্দিন ও শাহিন টিটু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মাহফুজুল হক লাল, আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির সদস্য সনত বড়ুয়া, আওয়ামী লীগ নেতা মাসুদ আলম ও বিসিসিআইজে অডিটর সিপার সরকার।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
