পর্তুগাল আ.লীগের আলোচনা সভা ও ইফতার
পর্তুগাল আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতারের আয়োজন করা হয়েছে।
স্থানীয় সময় রোববার লিসবনের একটি হল রুমে এ আয়োজন করা হয়।
পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিমের সভাপতিত্বে ও পর্তুগাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত ওসমানের পরিচালনায় আলোচনায় বক্তব্য দেন পর্তুগাল আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফরহাদ মিয়া ও পর্তুগাল আওয়ামী লীগের উপদেষ্টা জনাব মাহাবুব আলম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সহ-অর্থ সম্পাদক আফতাব আহাম্মদ, মোহাম্মদ তারেক, দেলোয়ার হোসেন, ফিরোজ আহেমদ, মাসুদুর রহমান, কাজী বাপ্পী, আইয়ুব খাঁন, মাহাফুজ, এনামুল হক, মুকিতুর রহমান মুহিব, শফিউল আলম, শুভ, আলাউদ্দিন, মামুনুর রশিদ, আলিম উদ্দিন মুন্ননা, শিবলু, আনোয়ার কামাল, মোর্শেদ, আবদুল্লাহ, কাউসার, নবী হোসেন, রকি, জানে আলম ও বাপ্পী তালুকদার।
ইফতারপূর্ব দোয়া পরিচালনা করেন বাংলাদেশ ইসলামিক সেন্টার ও লিসবন বায়তুল মোকারম জামে মসজিদের দ্বিতীয় খতিব মো.হাসান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
