২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলজিয়ামে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালন করেছে বেলজিয়াম বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আলম হুসেন, বেলজিয়াম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2017, 11:23 AM

Updated : 11 Oct 2022, 02:09 PM

স্থানীয় সময় রোববার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের একটি হল রুমে এ উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতারের আয়োজন করেছে সংগঠনটি।

সভায় সভাপতিত্ব করেন বেলজিয়াম বিএনপির সভাপতি আহমেদ সাজা। পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ক্রিস্টিয়ান ডেমোক্র্যাট ইউনিয়নের এশিয়া অঞ্চলের প্রধান সিজার রসেললো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলজিয়ামের সোস্যালিস্ট ডেমোক্র্যাট পার্টির নেতা ফিলিপ উইরি।

বেলজিয়ান এমআর পার্টির নেতা জুনিয়র আশিল বেলজিয়াম- ইক্সেল মিনিসিপালটির কাউন্সিলর স্লোনাগে পিটরইফসহ বেলজিয়ামের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন বেলজিয়াম বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল মান্নান, হেলাল মিয়া, মুনসুর আলী, সহ সভাপতি সৈয়দ মাহমুদ আক্কাছ, সহ সভাপতি গোলাম নবী শ্যামল, সহ সভাপতি হাসান রাকিব প্রধান, সহ সভাপতি আবু বক্কর,সহ সভাপতি কবির মিয়া, সাংগঠনিক সম্পাদক আলী নুর শামীম, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন হারুন অর রশিদ ও যুগ্ম সম্পাদক আশিক আহমদ বাপ্পী।

আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহ যুগ্ম সম্পাদক হাসান লিটন, সহ যুগ্ম সম্পাদক আবু সাঈদ, সহ যুগ্ম সম্পাদক তাহসিক হক উসমান, সহ যুগ্ম সম্পাদক স্বপন হোসেন, সহ যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ দিপু, সহ যুগ্ম সম্পাদক আব্দুর রহিম চৌধুরী, সহ যুগ্ম সম্পাদক পারভেজ মিয়া, সহ যুগ্ম সম্পাদক দিদারুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ও সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনটির কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, সহ কোষাধ্যক্ষ সোহেল আহমদ, দপ্তর সম্পাদক ফখরুল হোসেন পাপন, সহ দপ্তর সম্পাদক মো.মাহমুদুল হক মমো, প্রচার সম্পাদক ইয়াসির আরাফাত সানি,  সহ প্রচার সম্পাদক নুর নবী মিনু, তথ্য ওগবেষণা সম্পাদক শহিদুল মিয়া, ক্রীড়া সম্পাদক বাবুল হাসান, প্রবাসী বিষয়ক সম্পাদক এমডি ইলিয়াস ও সহ প্রবাসী সম্পাদক আশিক উদ্দিন।

উপস্থিত ছিলেন সংগঠনটির ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন মার্টিন, মানবাধিকার সম্পাদক হাওলাদার মিজান, সহ মানবাধিকার সম্পাদক খন্দকার করিম চৌধুরী, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোহেল মিয়া, সহ কৃষি বিষয়ক সম্পাদক আলাউদ্দিন, সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন ও আপ্যায়ন সম্পাদক আব্দুল কাইয়ুম।

উপস্থিত ছিলেন সংগঠনটির  সদস্য জাহাঙ্গীর, হারূন, হেলাল, ববি, মাসুদ, বশির, নজরুল, রুহেল,  রেজা, খসরু, তানভীর, খাশেম, মোস্তাফা, বুলবুল, সজিব, কামরুল,  ফয়ছল, দিদারুল, সাকি ও মুরশেদ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!