২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্স বাংলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার

ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘ফ্রান্স বাংলা প্রেসক্লাব’-এর উদ্যোগে ইফতারের আয়োজন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দেবেশ বড়ুয়া, ফ্রান্সের প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2017, 11:00 AM

Updated : 11 Oct 2022, 02:09 PM

স্থানীয় সময় শনিবার গার দু নর্দের রয়েল ক্যাফেতে এ ইফতারের আয়োজন করা হয়।

ফ্রান্স বাংলা প্রেসক্লাবের আহ্বায়ক, চ্যানেল ‘বাংলা ভিশন’-এর ইউরোপ প্রতিনিধি ফয়সাল আহমেদ দ্বীপের সভাপতিত্বে ও সদস্য সচিব ‘এসএ টিভি’র ফ্রান্স প্রতিনিধি আব্দুল মালেক হিমুর পরিচালনায় ইফতার পূর্ব উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা নাজিম উদ্দীন আহমেদ, কাজী এনায়েত উল্লাহ ইনু, আব্দুল মালেক ফরাজী, এম এ কাশেম, আবুল কাশেম, মহসিন উদ্দীন লিটন চৌধুরী,  কাজী আব্দুল্লাহ আল মামুন, মিজানুর রহমান চৌধুরী মিন্টু, এম এ তাহের, আব্দুল মান্নান আজাদ, আশরাফুল ইসলাম, শরীফ আল মোমিন, টি এম রেজা ও আবু সায়ীদ জামাল।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতবাসের কর্মকর্তা আবুল হোসেন, শরীফ আহমেদ সৈকত, শামীমা আক্তার রুবী, রেদোয়ান জুয়েল, মিশেল সুমন, সুব্রত ভট্রাচার্য্য, ফয়সাল উদ্দীন ও কৃষক আব্দুল কাইউম সরকার।

ফ্রান্স বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন মোহাম্মদ মাহবুব হোসাইন, দেবেশ বড়ুয়া, অধ্যাপক অপু আলম, মুহাম্মদ নুরুল ইসলাম, কাজী হাবিবুর রহমান, দেলোয়ার হোসেন সেলিম, ফরিদ আহমেদ রনি, আরিফুজ্জামান ইমন, সুনন্দ বড়ুয়া ও মিজানুর রহমান। 

আলোচনা সভায় সার্বজনীন সংগঠন ও বাংলাদেশ হাউস প্রতিষ্ঠা বিষয়ে আগামী ২৪ সেপ্টেম্বর ২০১৭ কমিউনিটির সবর্স্তরের প্রতিনিধিদের নিয়ে একটি ফলোআপ অনুষ্ঠান কারার সিদ্ধান্ত হয়।

এছাড়াও সভায় সর্বসম্মতিক্রমে ফ্রান্স বাংলা প্রেসক্লাবের বর্তমান আহ্বায়ক কমিটির মেয়াদ তিন মাসের জন্য বর্ধিত করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!