সিডনিতে মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের ইফতার
অস্ট্রেলিয়ায় প্রবাসী মুসলমানদের সংগঠন ‘অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার’ তাদের বার্ষিক ইফতার আয়োজন সম্পন্ন করেছে।
রোববার মিন্টুর আল ফয়সাল কলেজে এ ইফতার আয়োজনে সেন্টারের সভাপতি করিম ইকবাল ও সাধারণ সম্পাদক আনিসুল আফসার উপস্থিত ছিলেন। শেখ আবুবকর আবদুর আউফ রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
স্থানীয় তিনজন কাউন্সিলর, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মীরাসহ প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য প্রবাসী মুসলমানরা সপরিবারে এ ইফতারে অংশ নেন।
অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের উন্নয়নের জন্য এই অনুষ্ঠানে ৪ হাজার ৮০০ ডলার অনুদান সংগ্রহ করা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
