২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াদে ‘বৃহত্তর নোয়াখালী প্রবাসী সমিতি’র ইফতার

সৌদি আরবের রিয়াদে ‘বৃহত্তর নোয়াখালী প্রবাসী সমিতি’র উদ্যোগে ইফতারের আয়োজন করা হয়েছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো.শফি উল্লাহ, সৌদি আরব থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2017, 11:06 AM

Updated : 11 Apr 2022, 11:45 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ‘বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন’-এর প্রধান সমন্বয়কারী বিজ্ঞানী রেজাউল করিম। পরিচালনা করেন হেলালউদ্দীন ফিরোজ।

সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে ও লক্ষ্মীপুরের সন্তান ব্রিগেডিয়ার জেনারেল শাহ আলম চৌধুরী।

উপস্থিত ছিলেন ব্যবসায়ী আফসারুল আলম ও অধ্যাপক ওয়াহিদুল করিম।

এছাড়া অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন ব্যবসায়ী রফিকুল হায়দার ভূঁইয়া।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!