যুক্তরাষ্ট্রে ‘পার্কচেস্টার হোম এলএলসি’র ইফতার
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘পার্কচেস্টার হোম এলএলসি’ ইফতারের আয়োজন করেছে।
স্থানীয় সময় শুক্রবার ব্রুকসের ওলমস্টেড এভিনিউর এশিয়া ড্রাভিইং স্কুল পার্টি সেন্টারে এ ইফতারের আয়োজন করা হয়।
নিউ ইয়র্ক অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ এর জুডিশিয়াল ডেলিগেট ও ‘পার্কচেস্টার হোম এলএলসি’র প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’-এর প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার।
অনুষ্ঠানটির স্পন্সর ছিল পার্কচেস্টার হোম এলএলসি এবং পার্কচেস্টার ট্যাক্স, ইমগ্রেশন সার্ভিসেস।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
