২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে প্রবাসী শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান

সৌদি আরবের দাম্মামে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শিশুদের জন্য ‘প্রবাসী মুকুল’ নামে এক শিক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো.শফি উল্লাহ, সৌদি আরব থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2017, 10:40 AM

Updated : 11 Oct 2022, 02:09 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে পশ্চিম দাম্মাম ইসলামিক সেন্টার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অনুর্ধ্ব দশ বছরের শিশুরা অংশ নেয়।

অনুষ্ঠানে শিশুদের কোরআন তেলাওয়াত, ইসলামি সঙ্গীত, গল্প, আবৃত্তি ও বিভিন্ন শিক্ষা মূলক প্রতিযোগিতার আয়োজন ছিল।

অনুষ্ঠানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ, পশ্চিম দাম্মাম ইসলামিক সেন্টারের ভারপ্রাপ্ত মহাপরিচালক এবং প্রবাসী বিভাগের প্রধানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিশুদের মায়েদের জন্যও অনুষ্ঠানের আয়োজন ছিল। প্রজেক্টরের সাহায্যে তারা অনুষ্ঠান উপভোগ করেন।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!