জেদ্দায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদের ইফতার
রমজান উপলক্ষে সৌদি আরবের জেদ্দায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদের উদ্যোগে প্রবাসীদের ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও আমের হোসেনের যৌথ পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোশারাফ হোসেন খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন।
অনুষ্ঠানে বক্তব্য দেন- ফজলুল হক, হাফেজ উদ্দিন ভুইয়া, আবুল বাসার, শফিক, সাইদুর, মিল্লাদ, ফারুক ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদের নেতারা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
