২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাইয়ে আওয়ামী লীগের ইফতার

দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ইফতারের আয়োজন করেছে ‘সংযুক্ত আরব আমিরার আওয়ামী লীগ’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লুৎফুর রহমান, আরব আমিরাতের শারজাহ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2017, 09:36 AM

Updated : 11 Oct 2022, 02:08 PM

স্থানীয় সময় শুক্রবার দুবাইয়ের একটি রেস্তোরায় এ ইফতারের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন আমিরাত আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী মনোয়ার হোসেন, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী মহিউদ্দিন ইকবাল।

সভাপতির বক্তব্যে মনোয়ার হোসেনবলেন, “দেশের সকল সংগ্রামে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। আমরা যারা প্রবাসে রাজনীতি করি, তাদের আমাদের সেই ঐতিহ্য ধরে রাখতে হবে।” 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের আমিরাত সহ সভাপতি আলী আহসান ভূইয়া, আবুধাবিসভাপতি হাবিবুল হক, শারজাহ সভাপতি আব্দুল আউয়াল ওআলআইন সভাপতি লোকমান হোসেন আনু।

বক্তব্য ডেন শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি দেলওয়ার হোসেন চৌধুরী, শাহজাহান মিয়া, দুবাই আওয়ামী লীগের সহ সভাপতি মাসুক আহমদ রুমেল, সম্পাদক মঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক ছরওয়ার উদ্দিন, প্রকৌশলী নজরুল ইসলাম, বকুল ইকবাল ও সাদিকুর রহমান সুনু।