২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুপুরের গরমে শ্রমিকদের কাজ করাবে না সৌদি

অতিরিক্ত তাপমাত্রার কারণে আগামী তিন মাসের জন্য দুপুরে শ্রমিকদের কাজ না করানোর সরকারি নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ, সৌদি আরব থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2017, 05:08 PM

Updated : 11 Oct 2022, 02:08 PM

সৌদি আরবের দৈনিক আল-হায়াতের প্রতিবেদনে জানানো হয়েছে, ১৫ জুন থেকে এটি কার্যকর হবে। বর্তমানে দুপুরে সৌদি আরবের রিয়াদের সর্ব্বোচ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৫২ ডিগ্রি সেলসিয়াস।

মন্ত্রণালয়ের সিদ্ধান্তে বলা হয়, ‘দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত খোলা জায়গায় সূর্যের নিচে কোন শ্রমিককে কাজ করানো যাবে না। কোম্পানি ও কারখানার নিয়োগকর্তাদের এ সিদ্ধান্ত মেনে চলতে হবে ও উল্লেখিত সময়ে কোন শ্রমিক যেন কাজ না করেন তা নিশ্চিত করতে হবে।’

‘সিদ্ধান্তটি সেসব এলাকার জন্য যেখানে অতিরিক্ত তাপমাত্রার ঝুঁকি রয়েছে। মন্ত্রণালয় দেশের সব আঞ্চলিক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাপমাত্রা ও আবহাওয়া অনুযায়ী কোন কোন অঞ্চলের জন্য সিদ্ধান্তটি সঠিক সেই সিদ্ধান্ত নেবে।’

মন্ত্রণালয়ের মুখপাত্র খালিদ আবা আল-খাইল বলেন, “শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় প্রতি বছরই এ সময়ে এ নিষেধাজ্ঞা জারি করে।

“মন্ত্রণালয় দেশিয় ও প্রবাসী শ্রমিকদের জন্য একটি নিরাপদ ও ঝুঁকিমুক্ত কজের পরিবেশ তৈরি করতে চায়। যে কোন আঘাত ও দুর্ঘটনা কমাতে নিরাপত্তা সতর্কতা বাড়ানোর চেষ্টা করছি আমরা। এটি সামগ্রিক উত্পাদনে ইতিবাচক প্রভাব ফেলবে।”

মন্ত্রণালয় এ ব্যাপারে শ্রমিক ও নিয়োগকর্তাদের সচেতনতা বাড়াতে প্রচারাভিযানের আয়োজন করেছে। জনসচেতনতা বাড়াতে বিলবোর্ডও বানানো হয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্যকারী প্রতিষ্ঠানগুলোকে জরিমানা ও ব্যবসা বন্ধ করে দেওয়ার মতো উদাহরণ রয়েছে মন্ত্রণালয়ের।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!