শারজাহে আওয়ামী লীগের ইফতার
শারজাহে ইফতারের আয়োজন করেছে ‘সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় আওয়ামী লীগ’ ও ‘শারজাহ্ আওয়ামী লীগ’।
স্থানীয় সময় বুধবার শারজাহ্র একটি রেস্তোরাঁয় এ ইফতার আয়োজন করা হয়।
শারজাহ্’র আওয়ামী লীগ সভাপতি বাবু রাখাল কুমার গোপের সভাপতিত্বে এবং আমিরাত আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জি এম জায়গীরদার অনুষ্ঠান পরিচালনা করেন।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন ইউএই আওয়ামী লীগ সভাপতি আল মামুন সরকার।
এছাড়া আরও বক্তব্য দেন মো.ইউসুফ, বাবু অনুকূল রায়, শহীদুল্লাহ শহীদ, ইসমাইল গনি চৌধুরী, শফিকুল ইসলাম শফি, শাহ মোহাম্মদ মকসুদ, দেলোয়ার হোসেন, কাজী মোহাম্মদ আলী, আহমেদ হোসাইন মীর খোকন, ফখর উদ্দিন, খোরশেদ মোবারক, এহসানুল হক চৌধুরী, আবুল হোসেন।
সবশেষে সিলেট বিয়ানীবাজারের সন্তান শহীদ মনু মিয়া স্মরণে এবং দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
