২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াদে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

সৌদি আরবের রিয়াদে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো.শফি উল্লাহ, সৌদি আরব থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2017, 09:00 AM

Updated : 11 Apr 2022, 11:44 PM

স্থানীয় সময় সোমবার রাতে রিয়াদের একটি হোটেলে ‘পূর্বাঞ্চল বিএনপি’ এক আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি শেখ রুহুল আমীন বাবুল। পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান।

সভায় বক্তব্য দেন আবদুল হাকিম, জাহাঙ্গীর আলম খোকন, তাজুল ইসলাম গাজী, শাহাবুদ্দীন ফরায়েজি, যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, জয়নাল আবেদীন বাকের, হাবীবুর রহমান জাফর, জাহাঙ্গীর আলম বায়েজিদ, সারওয়ার ইসলাম সুমন, জসীম উদ্দিন, মোজাফফর হোসেন, আলমগীর কবির ও মাহফুজ পাটওয়ারী।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!