২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টোকিওতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে মতবিনিময় ও ইফতার

রোজার মাস উপলক্ষ্যে টোকিওতে বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, জাপানের (বিসিসিআইজে) উদ্যোগে ইফতার ও  মতবিনিময় সভা আয়োজিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মিথুন রিবেরু, জাপানের টোকিও থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2017, 05:57 PM

Updated : 11 Oct 2022, 02:07 PM

স্থানীয় সময় মঙ্গলবার চিওদা ওয়ার্ডের পাঁচ তারকা হোটেল এমপেরিয়ালে ওই সভা ও ইফতার আয়োজনে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

এতে বিশেষ অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও আর টিভির পরিচালক ফিরোজ আলম।

সভার সভাপতিত্ব করেন বিসিসিআইজে-র সভাপতি বাদল চাকলাদার। সভার শুরুতে দুই অতিথিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়।

সভায় জাপান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় ব্যবসায়িক সম্পর্ক আরও সুন্দর এবং সফল করতে নানা বিষয়ে আলোচনা করা হয়।

এসময় টোকিওতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী নেতারা ছাড়াও সামাজিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত থেকে মন্ত্রীর সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে ছিলেন- মঞ্জুর মোর্শেদ, এন ইসলাম নান্নু, সর্দার নূরুল ইসলাম, আল-আমিন খান, মনি এমদাদ, বাপ্পী, মিঃ রাজ্জাক, শাহীন আলম ও হারুনর রশিদ।

রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন- তাজউদ্দিন মাহমুদ রবি চৌধুরী, সালেহ মাহমুদ আরিফ, খন্দকার আসলাম হীরা, আনোয়ার হোসেন সরকার এবং বশির আহমেদসহ অন্যান্যরা।

এছাড়াও টোকিওর বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন বাংলা মিডিয়ার প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।

এরা হলেন- বিবেকবার্তা সম্পাদক পি আর প্ল্যাসিড, চ্যানেল আই টোকিও প্রতিনিধি কাজী ইনসানুল হক, সাপ্তাহিক ম্যাগাজিনের টোকিও প্রতিনিধি রহমান মনি এবং বাংলাভিশনের টোকিও প্রতিনিধি ফকরুল ইসলাম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!