প্রবাসী স্মৃতিকথা: স্কুলঘর পেরিয়ে সবুজ মাঠ
আমাদের সেই স্কুলঘর। অসংখ্য ছাত্র-শিক্ষকের স্মৃতিমাখা সকাল, সকাল গড়িয়ে দুপুর ও বিকেলের প্রথমভাগ পর্যন্ত অনায়াসে কাটিয়ে দেওয়া এই স্কুলঘর।
মানুষ রূপে জন্ম নিলেই মানুষ বলা হয় না, শিক্ষাঙ্গণের ছোঁয়ায় সার্থক মানুষ হয়। জীবনের শুরু থেকে কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠান পড়তে হয় সবাইকে। আমিও প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পড়েছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে। কিন্তু জীবনের প্রথম সে স্কুলের কথা কে ভুলতে পারে!
এই স্কুলের শিক্ষকদের কাছ থেকে পাওয়া জ্ঞানকে কাজে লাগিয়ে জীবনে এগিয়ে চলার স্বপ্ন তৈরি করেছি। জীবনে যতো প্রতিকূলতা এসেছে, তা জয় করতে পেরেছি। বাঁধার দেয়াল ডিঙ্গিয়ে সব মন্দকে জীবন থেকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করেছি। বহু চড়াই-উৎরাই পার করা এই স্কুল থেকে কতো মেধাবী মুখ ছড়িয়ে আছে দেশে বিদেশে, আবার কতো মেধাবী প্রাণ ঝরে গেছে অকালে।
মনে পড়ে স্মৃতিবিজড়িত সেই স্কুলমাঠটির কথা। কতো খেলাধুলাই না করেছি সেই সবুজ ঘাসের মাঠে। সারাদিন বলতে গেলে স্কুল আর মাঠই ছিলো আমাদের বিচরণ ক্ষেত্র। স্কুলের রেজাল্টও খুব ভালো হতো। শিক্ষার মান খুব ভালো ছিলো। অনেক মধুর স্মৃতিবিজড়িত সেই স্কুল আজও আমাকে টানে। মনটা কৈশোরে চলে যায়।
বন্ধুদের আবার কাছে পেতে ইচ্ছে করে, চুটিয়ে আড্ডা দিতে ইচ্ছে করে। অপ্রাসঙ্গিক-প্রাসঙ্গিক, শ্লীল-অশ্লীল সব কৌতুকী কথার বানে আবার হারিয়ে যেতে ইচ্ছে করে।
লেখক: প্রবাসী বাংলাদেশি
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
