২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে বাংলাদেশি স্বেচ্ছাসেবী সংস্থার ইফতার

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশি অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা‘শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েট্‌স্‌’ ইফতারের আয়োজন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2017, 01:08 PM

Updated : 11 Oct 2022, 02:07 PM

স্থানীয় সময় সোমবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে হাটবাজার পার্টি হলে এ ইফতারের আয়োজন করে সংস্থাটি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেননিউইয়র্ক সিটি জোনিং বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন মোহাম্মদ এন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন ডেমোক্র্যাটিক পার্টির কুইন্স ডিস্ট্রিক্ট কমিটির নেতাএটর্নি মঈন চৌধুরী।

সাম্প্রতিক সময়ে নিউইয়র্ক সিটির বিভিন্ন স্থানে বাংলাদেশিরা আক্রান্ত হওয়া প্রসঙ্গ উল্লেখ করে মোহাম্মদ এন মজুমদার বলেন, “কেউ যদি মনে করেন যেতিনি ধর্মীয় বিদ্বেষমূলক আচরণের শিকার হয়েছেন, তাহলে সাথে সাথে ৯১১-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানাতে হবে। একইসাথে সমগ্র কম্যুনিটিকেও সোচ্চার হতে হবে। তাহলে ভিনদেশি উগ্রপন্থিরা বাঙালির গায়ে হাত দেওয়ার সাহস পাবে না।”

এটর্নি মঈন চৌধুরী বলেন, “আমেরিকায় আইনের শাসন বলবত রয়েছে। সুতরাং কাউকেই অযথা হয়রানি বা হেনস্থার সুযোগ নেই।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি নূরল হাছান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা কীরণ, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, কুমিল্লা সোসাইটির সভাপতি আমিনুল ইসলাম, বৃহত্তর ঢাকা সোসাইটির সাবেক সভাপতি মিজানুর রহমান, রুপসী চাঁদপুর সোসাইটির নেতা ফারুক হোসেন মজুমদার ও মামুন মিয়াজি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফখরুদ্দিন আহমেদ, মোহাম্মদ হোসেন বাবু, সোলায়মান ভূইয়া, হারুন রশীদ, মোহাম্মদ হুসেন বিপ্লব, সাখাওয়াত হোসেন, ফরিদ হাসান, মহসিন মিয়া, এ কে এম কামালউদ্দিন খান ওশেখ আরিফ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!