২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসে ইফতার

রমজান মাসে পরিবার, পরিজন বা বন্ধুরা একসঙ্গে বসে ইফতার করা মুসলমানদের ঐতিহ্য। কিন্তু যারা পরিবার ছেড়ে প্রবাসে আছেন, কেমন যাচ্ছে তাদের ইফতার বা রোজার সময়টা?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2017, 06:54 PM

Updated : 19 Aug 2022, 04:48 PM

রমজান মাস জুড়েই প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক বা সামাজিক সংগঠনের ব্যানারে একসঙ্গে ইফতার করে থাকেন। এমন কতোগুলো সংগঠনের খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দিয়েছেন প্রবাসীরা-

মালয়েশিয়া আওয়ামী লীগ

মালয়েশিয়া থেকে রফিক আহমদ খান জানান, শনিবার সন্ধ্যায় কুয়ালালামপুরে বাঙালি অধ্যুষিত এলাকা জালান সিলাং-এ মালয়েশিয়ায় আওয়ামী লীগের উদ্যোগে প্রবাসীদের ইফতার আয়োজিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন- মালয়েশিয়া আওয়ামী লীগের জৈষ্ঠ্য নেতা জসীম উদ্দিন চৌধুরী, মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবদুল হামিদ জাকারিয়া, যুগ্ম আহ্বায়ক রাশেদ বাদল, মাহতাব খন্দকার, দাতো আমিন, হাফিজুর রহমান ডাবলু, হুমায়ূন কবির, শফিকুর রহমান চৌধুরী, তাইজুল ইসলাম মান্না, আলমগীর হুসাইন, হুমায়ূন কবির আমির, বাকি মিয়া, মিনহাজ উদ্দিন মিরান, মিজানুল হক, মোল্লা মোহাম্মদ স্বপন, সাফায়াত, রাহাতুজ্জামান, আমিনুল ইসলাম, ডলার, হাকিম, বাসারম ও সুমন।

শারজা কাকরদিয়া-তেরাদল-আলীনগর জনকল্যাণ সমিতি

সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে লুৎফুর রহমান জানান, শুক্রবার শারজার একটি রেস্তোরাঁয় এ ইফতার আয়োজনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আব্দুল মুকিত মছনু। সম্পাদক ফয়ছল আহমদ ও যুগ্ম সম্পাদক আমিন খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সহ সভাপতি আইয়ূব আলী বাবুল।

বিশেষ অতিথির বক্তব্য দেন কমিউনিটি নেতা আল মামুন সরকার, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি সৈয়দ আবু আহাদ, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সম্পাদক দেলওয়ার হোসেন চৌধুরী, বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থার সভাপতি লুৎফুর রহমান, সম্পাদক জিএম জায়গীরদার, দুবাই আওয়ামী লীগ সভাপতি হাজী শফিকুল ইসলাম ও তবারাক হোসেন লাবু। 

আরও উপস্থিত ছিলেন- কমিউনিটি নেতা মুস্তাফিজুর রহমান, বাবু অনুকূল রায়, শিহাবুল আম্বিয়া, আব্দুল কাদির, আলী জাকের সিদ্দিকী, আব্দুল কুদ্দুছ খাঁ মজনু, আব্দুল হাছিব খোকন, আফজাল সাদেকীন, শাহজাহান আহমদ, জামান ফখরুল, কবির উদ্দিন, সামাদ সুহেল, এম সুমন আহমদ, এস এম শাহজাহান, কয়েছ আহমদ, হোসাইন মুহাম্মদ আলতাফ, রাসেল আহমদ, ফয়সল আহমদ ও মাওলানা লুৎফুর রহমান।

বাংলাদেশ কনস্যুলেট, জেদ্দা  

সৌদি আরবে জেদ্দা থেকে মোবারক হোসেন ভুঁইয়া জানান, রোববার জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট ভবনে প্রথম বারের মতো প্রবাসীদের নিয়ে কনস্যুলেট অফিস ইফতারের আয়োজন করে।

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- কাউন্সিলার শ্রম আমিনুল ইসলাম, কাউন্সিলার আলতাফ হোসেন, কার্যালয় প্রধান আজিজুর রহমান, কনসাল ভিসা কামরুজ্জামান, ভাইস কন্সাল আব্দুল মান্নান, সোনালি ব্যাংক প্রতিনিধি সৈয়দ মঞ্জুরুল ইসলামসহ জেদ্দার রাজনৈতিক ও সামাজিক অঙ্গণের নেতারা।

 সিলেট বিভাগীয় যুব পরিষদ (সযুপ),পর্তুগাল

পর্তুগালের লিসবন থেকে মাহবুব সুয়েদ জানান, রাজধানি লিসবনে স্থানীয় ফুড গার্ডেন রেস্তোরাঁর হলরুমে সিলেট বিভাগীয় সম্মিলিত যুব পরিষদের (সযুপ) উদ্যোগে আলোচনা সভা ও ইফতারের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি শেখ খালেদ আহমদ মিনহাজের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু তাহের সুমন।

অতিথি হিসেবে ছিলেন কমিউনিটি ব্যাক্তিত্ব রানা তসলিম উদ্দিন, কমিউনিটি নেতা মোহাম্মদ শোয়েব মিয়া, মারতিম মনিজ জামে মসজিদ পরিচালনা কমিটির জেষ্ঠ্য সহ সভাপতি তাহের আহমদ চৌধুরী, পর্তুগাল বিএনপির সাধারণ সম্পাদক মাহিন উদ্দিন, সেভ বাংলাদেশের সদস্য সচিব মিজানুর রহমান, পর্তুগালের অনলাইন বাংলা দৈনিক বাংলাপিটির সম্পাদক মাহবুব সুয়েদ, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, মঞ্জুরুল আলম জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক লিটন কাদেরী ও কোম্পানিগঞ্জ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি মইন উদ্দিন মনি।

সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক আহমদ আলী, জেষ্ঠ্য সহ সভাপতি ছায়েফ আহমদ সুইট, সহ সভাপতি আমিরুল হক মেম্বার, জাকির রহমান, আরাফাত মিজান, যুগ্ম সম্পাদক কবিরুল হক, রুহেল আহমদ, এনামুর রশিদ, ছাবিরুল হক, জহিরুল হক, আখতার হোসেন ও কায়সল আহমদ।

বৃহত্তর চট্টগ্রাম সমিতি, জেদ্দা

সৌদি আরবের  জেদ্দা থেকে মো. শফি উল্লাহ জানান, শনিবার জেদ্দা খালেদ বিন ওয়ালিদ রোড়ে সালিমার হোটেলে  বৃহত্তর চট্টগ্রাম সমিতি জেদ্দার ইফতার আয়োজিত হয়েছে।

সংগঠনের আহ্বায়ক লিয়াকত আলীর সভাপতিত্বে  এতে সংগঠনের সদস্য সচিব আমানে আলম ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মইন চৌধুরী যৌথ সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন।

সভার বক্তব্য দেন- উপদেষ্টা খ ম জসিম উদ্দিন, সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আয়ুব, উপদেষ্টা  মার্শেল কবির পান্নু, কামাল উদ্দিন, মোহাম্মদ ফারুক ও দেলোয়ার হোসেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!