২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফেরা হলো না নুর নবীর

চার বছর প্রবাস জীবন শেষে প্রস্তুতি নিয়েও দেশে ফিরতে পারলেন না সৌদি আরব প্রবাসী বাংলাদেশি শ্রমিক নুর নবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ, সৌদি আরব থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2017, 03:29 PM

Updated : 11 Oct 2022, 02:07 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দর নগরী ইয়ানবু থেকে মদিনা যাওয়ার পথে উটের সাথে ট্যাক্সি দুর্ঘটনায় মারা যান নুর নবী (৫০)।

নূর নবীর গ্রামের বাড়ি ফেনী সদরের উওর ডুমুরিয়া। তিনি হোসেন বালির একমাত্র ছেলে। আট বছর ধরে তিনি সৌদি আরবে লন্ড্রির দোকানে কাজ করতেন। 

নুর নবীর আত্মীয় মো. সুমন জানান, ৭ জুন চার বছর পর দেশে যাওয়ার কথা ছিল নবীর। সে উদ্দেশ্যে মদিনায় কপিলের (মালিক) কাছে হিসাব নিতে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন।

তার লাশ বর্তমানে মদিনা হাসপাতালের মর্গে রয়েছে।