যুক্তরাষ্ট্রে বাংলাদেশি সেবা সংস্থার ইফতার
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি সেবা সংস্থা ‘আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন’-এর উদ্যোগে ইফতারের আয়োজন করা হয়েছে।
স্থানীয় সময় শনিবার লং আইল্যান্ডে সাগর রেস্টুরেন্টে এ ইফতারের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এ কে এ মোমেন।
সাবেক রাষ্ট্রদূত এ কে এ মোমেন বলেন, “শেখ হাসিনার বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে প্রবাসীদের আন্তরিকতাপূর্ণ সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশ-বিরোধী যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতেও সোচ্চার থাকতে হবে।”
একই সময়ে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরীকেও অভিনন্দন জানায় প্রবাসীরা।
এছাড়া আরও অভিনন্দন জানানো হয় ‘আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব’-এর নবনির্বাচিত সভাপতি লাবলু আনসার, সেক্রেটারি শহিদুল ইসলামসহ কার্যকরী কমিটির অন্যান্য সদস্যদের।
আয়োজক সংস্থার প্রেসিডেন্ট আব্দুল কাদের মিয়া তার বক্তব্যে অনুষ্ঠানে আগত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
ইফতারের সময় বাংলাদেশের সুখ-শান্তি সমৃদ্ধির পাশাপাশি প্রবাসীদেরও নিরাপদ জীবনের জন্যে সুলতান মাহমুদ বিশেষ মোনাজাত করেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
