যুক্তরাষ্ট্রের আটলান্টায় বাংলাধারার গুণীজন সম্মাননা
যুক্তরাষ্ট্রের আটলান্টায় প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক সংগঠন ‘বাংলাধারা’ গুণীজন সম্মাননা ও গানের সিডি মোড়ক উন্মোচন করতে যাচ্ছে।
আগামী ১৫ জুলাই সন্ধ্যায় মেট্রো আটলান্টার মেরিয়েটা শহরের ডেল্ক রোডের মোটেল৬ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে আটলান্টার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পী গোলাম মহিউদ্দিন, অমিতাভ সেন ও এম এইচ আকমলকে আজীবন সম্মাননা দেওয়া হবে।
বাংলাধারার সমন্বয়ক মাহবুবুর রহমান ভূঁইয়া, যুগ্ম সমন্বয়ক রুমী কবির ও নির্বাহী পরিচালক রেজওয়ান আহমেদ হৃদয় এ আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
