২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিতে প্রবাসীদের ইফতার

অস্ট্রেলিয়ার সিডনিতে শিশু-কিশোরদের নিয়ে ইফতারের আয়োজন করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2017, 06:17 PM

Updated : 11 Oct 2022, 02:06 PM

স্থানীয় সময় রোববার সিডনির মিন্টু মসজিদে স্থানীয় কুরআন ক্লাসের প্রবাসী বাংলাদেশি ও
অন্যান্য কমিউনিটির মুসলিম ছাত্রছাত্রীরা তাদের অভিভাবকদের আর্থিক সহায়তায় কুরআন
পাঠ,ইফতার ও রাতের খাবারের আয়োজন করেন।

মিন্টু মসজিদের পেশ ইমামের সভাপতিত্বে আয়োজিত এ ইফতার মাহফিলে কুরআন ক্লাসের পরিচালক মোহাম্মদ বাহার উদ্দিন তার ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য দেন।

রমজান উপলক্ষে এ আয়োজনে ছাত্র-ছাত্রীরা মসজিদে উপস্থিত অভিভাবকদের কুরআন পড়ে শোনান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!